ডিএনসিসির কার্যক্রম চলবে স্থানীয় সরকার গঠিত কমিটির মাধ্যমে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১৯:৫৭আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৯:৫৭

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ কর্তৃক একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। ২৫ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ডিএনসিসির প্রশাসককে সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করে বিভিন্ন সংস্থা ও বিভাগের কর্মকর্তাদের সদস্য করা হয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ১৯ আগস্ট মেয়র ও ২৬ সেপ্টেম্বর সব কাউন্সিলরকে নিজ নিজ পদ থেকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশান-২ নগর ভবনের সম্মেলনকক্ষে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে সভাপতির বক্তৃতায় ডিএনসিসির প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, ডিএনসিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। ওয়ার্ড পর্যায়ের নাগরিকদের জন্য যেসব সেবা রয়েছে, সেগুলো কর্মকর্তাদের মাধ্যমে নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, ডিএনসিসির কর্মকর্তা ও কর্মচারী এবং গঠিত কমিটি অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থাকবে। আইন ও বিধি অনুসরণ করে জবাবদিহির মধ্য দিয়ে সিটি করপোরেশনের প্রতিটি কাজ পরিচালিত হবে বলে জানান তিনি।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
একটি মহল ষড়যন্ত্র করছে, সজাগ থাকতে হবে: গণসংবর্ধনায় মির্জা ফখরুল
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম