জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২৪, ১৭:৩৪আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ১৭:৩৪

জনপ্রশাসন সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। শনিবার (৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাগর-রুনি হলে ‘জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্যদের প্রত্যাখ্যান কমিটিতে সব ক্যাডারের প্রতিনিধিত্ব চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি জানান পরিষদের সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তথ্য ক্যাডারে কর্মরত মনির হোসেন বলেন, উদ্বেগের সঙ্গে দেখলাম ‘জনপ্রশাসন সংস্কার কমিশন’ যে আট সদস্যের কমিটি গঠন করেছে, সেখানে ২৫টি ক্যাডারের কোনও সদস্য নেই। বরং কমিশন প্রধানসহ ছয়জন সদস্য একটি ক্যাডারের, যারা সিভিল প্রশাসনের বৈষম্য সৃষ্টিকারী।

এ ছাড়া এর আগেও বৈষম্য নিরসনে তাদের দিয়েই কমিটি গঠিত হয়েছিল এবং তারা সেই সুযোগে বৈষম্য আরও বৃদ্ধি করেছেন জানিয়ে তিনি বলেন, বৈষম্যপূর্ণ এ কমিশন কোনোভাবেই বৈষম্যহীন সমাজ গঠনে ভূমিকা রাখতে পারবে না বরং বিদ্যমান সিভিল প্রশাসন আরও গণবিরোধী হবে। তাই পরিষদ এ কমিশনকে প্রত্যাখ্যান করছে এবং সব পেশাজীবীকে অন্তর্ভুক্তি করে পুনর্গঠন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছে।

এ সময় তিন দফা প্রস্তাব তুলে ধরে তিনি বলেন, বিদ্যমান জনপ্রশাসন সংস্কার কমিটি পুনর্গঠন করতে হবে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মাধ্যমে সব ক্যাডারের প্রতিনিধি অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। সিভিল সার্ভিসের বাইরে জনপ্রশাসন বিষয়ে একজন বিশেষজ্ঞকে কমিশনের চেয়ারম্যান নিযুক্ত করতে হবে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিএস তথ্য কর্মকর্তা মো. ওমর ফারুক দেওয়ান, কৃষি ক্যাডারের কর্মকর্তা মো. আরিফ হোসেন, শিক্ষা ক্যাডারের কর্মকর্তা ড. মো. মফিজুর রহমান, রেলওয়ে কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, গণপূর্ত কর্মকর্তা মো. জামিলুর রহমান, পশু সম্পদ কর্মকর্তা ড. মো. আহসান হাবিব, সমবায় কর্মকর্তা নূর ই জান্নাত প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
ছুটির দিনে প্রশাসনের তিন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সচিব
আজ শেষ কর্মদিবস, সোমবার থেকে শুরু দীর্ঘ ঈদ অবকাশ
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক