গণমাধ্যম জনগণের কথা বলে না, সংস্কার দরকার: গীতি আরা নাসরীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ অক্টোবর ২০২৪, ০০:১৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০৭:১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরীন বলেছেন, গণমাধ্যম হচ্ছে জনগণের মাধ্যম। কিন্তু গণমাধ্যম জনগণের কথা বলে না। এখানে সংস্কার দরকার, গণমাধ্যম কীভাবে জনগণের কথা বলবে সে বিষয়ে আমাদের কাজ করতে হবে।

শনিবার (৫ অক্টোবর) বিকালের সেশনে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘ভরসা ফিরুক গণমাধ্যমে: কোন সংস্কারে স্বাধীন হবে মিডিয়া?’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপের আয়োজন করে ভয়েস ফর রিফর্ম।

সংলাপে অধ্যাপক গীতি আরা নাসরীন বলেন, ‘গণমাধ্যম সংখ্যায় অনেক বেড়েছে। তবে তাদের বেশিরভাগই বিশ্বাসযোগ্যতা ও পাঠক হারিয়েছে। এখন গণমাধ্যম নিজেরাই সংস্কার চাচ্ছে। স্বল্প ও দীর্ঘমেয়াদি সংস্কার করতে হবে এই মাধ্যমের।’

গণমাধ্যমকে সাধারণ মানুষ নিজের মনে করে না জানিয়ে তিনি বলেন, ‘মাত্র দুই মাস আগে (ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময়) মানুষ দেয়ালে নিজের মত প্রকাশ করতে শুরু করে। মানুষের কথা বলার সক্ষমতা আছে, তা এতদিন মিডিয়ায় দেখতে পাইনি। এসব গণমাধ্যমে প্রকাশের কথা ছিল। কোথায় বাধা ছিল, কোন শৃঙ্খলগুলো এতদিন আটকে রেখেছিল, যা মানুষকে প্রকাশ করতে দেয়নি। ফলে মিডিয়াকে পাঠক নিজের মনে করে না। শেরপুরে বন্যা, কিন্তু মিডিয়া দেখাচ্ছে ঢাকায় কী হচ্ছে। মিডিয়াকে কেন সাধারণ মানুষ নিজের মনে করবে?’ 

‘ভরসা ফিরুক গণমাধ্যমে: কোন সংস্কারে স্বাধীন হবে মিডিয়া?’ শীর্ষক সংলাপ

সংলাপে আরও অংশ নেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, সাংবাদিক ও কলামিস্ট কামাল আহমেদসহ অনেকে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর রাষ্ট্র সংস্কারে সহযোগিতা করার লক্ষ্যে ‘ভয়েস ফর রিফর্ম’ নামের নতুন এই নাগরিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করে। তারা ধারাবাহিকভাবে নানা অঙ্গনে সংস্কার বিষয়ে ‘মেরামত আলাপ’ শিরোনামে গুণগতমানের আলোচনা করলো।

সকালে আলোচনা শুরু হয়, ‘দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি: সংকট সমাধানের আশু উপায়' শীর্ষক আলোচনা দিয়ে। এতে মূল বক্তা ছিলেন অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতিবিদ জ্যোতি রহমান। এছাড়া কথা বলেন, সিরডাপের পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ হেলাল উদ্দিন, চালডালডটকমের প্রধান নির্বাহী ওয়াসীম আলীম।

দুপুরে ছিল ‘পুলিশের আনুগত্য হোক আইন ও জনগণের প্রতি, ক্ষমতার প্রতি নয়: কীভাবে সম্ভব এই রূপান্তর?’ শীর্ষক আলোচনা। এতে মূল বক্তা ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মুহাম্মদ নুরুল হুদা। এদিকে সন্ধ্যার সেশনে আলোচনা হয়, ‘ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি ও গণতন্ত্রায়ন নিশ্চিত করতে সংবিধানের কী কী সংস্কার দরকার?’ বিষয়ে। 

/এসএনএস/এমএস/আরআইজে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম