মাদকাসক্তদের সুস্থ জীবনে ফেরাতে আলেমদের ভূমিকা রাখার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২৪, ০০:০৫আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ০৩:১৮

মাদকাসক্ত ব্যক্তিদের সহমর্মিতা ও উদারতার সঙ্গে আপন করে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট আলেম ও জামিয়া শারইয়‍্যাহ মালিবাগ মাদ্রাসার নায়েবে মুহতামিম শায়খ মুফতি হাফিজুদ্দীন।

সোমবার (৭ অক্টোবর) রাজধানীর রামপুরায় অবস্থিত জামিয়াতুল আস’আদ আল-ইসলামিয়া মিলনায়তনে মাদানী মজলিস বাংলাদেশের ব্যবস্থাপনায় ‘মদ ও নেশার কুফল এবং প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুফতি হাফিজুদ্দীন বলেছেন, মাদকাসক্ত ব্যক্তিদের ঘৃণা না করে পাশে থাকতে হবে। তাদের কাছে মমতার মাধ্যমে দ্বীনের দাওয়াত নিয়ে যেতে হবে। তাদেরকে আপন করে দাওয়াত দিতে হবে। এতে করে তারা বিগড়াবে না, বরং নিজেদের ভুল বুঝতে পেরে সুপথে ফিরে আসবে।

ইমাম-খতিব ও আলেমদের এ ব্যাপারে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে বিশিষ্ট এই আলেম বলেন, নবীর উত্তরসূরি হিসেবে সমাজের সবার বিষয়ে আলেমদের দায়িত্ব রয়েছে। প্রতিটি এলাকায় মাদকাসক্তদের ব্যাপারে ইমাম-খতিবরা খোঁজ নিয়ে তাদের সংশোধনের চেষ্টা চালাতে হবে। তবে এ ক্ষেত্রে কঠোরতা করা যাবে না, সহমর্মিতা ও উদারতার সঙ্গেই তাদের সঠিক পথে আনতে হবে।

অনুষ্ঠানে দেশের বিশিষ্ট আলেম, সমাজকর্মী ও সিনিয়র সাংবাদিকরা আলোচনা করেন। রামপুরার বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম