রাজধানীর খিলগাঁওয়ে উত্তর গোড়ান এলাকায় ফারহান আহসান চৌধুরী (২১) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাট্য কলা বিভাগে প্রথম বর্ষের ছাত্র।
স্বজনরা বলছেন, সোমবার (৮ অক্টোবর) বিকালে নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ফারহান।
নিহতের মামা ফাহিম ফয়সাল জানান, বিকালে ফারহানের রুমের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ৮টার দিকে চিকিৎসা মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কী কারণে ফারহান আত্মহত্যা করেছেন সে বিষয়ে কিছু জানতে পারেননি।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ফারহানের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
ফারহান খিলগাঁওয়ের ৬ নম্বর উত্তর গোড়ান এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবার নাম মো. আহসান রাকিব চৌধুরী।









