ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সংবাদ সম্মেলন পণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২৪, ১৫:১২আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৫:১২

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক পক্ষের ডাকা সংবাদ সম্মেলনে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ঢাকা সড়ক পরিবহন মালিক কমিটির আলাদা কমিটি গঠনের সিদ্ধান্তে আয়োজিত হতে যাওয়া সংবাদ সম্মেলনে এই হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হয়েছে বলে জানা যায়।

সংবাদ সম্মেলনের আয়োজক বিকাশ পরিবহন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসএম সৌরভ হোসেন ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি সাইফুল-বাতেনের পাঠানো শতাধিক লোক হঠাৎ প্রেসক্লাবে এসে হামলা চালিয়ে সংবাদ সম্মেলন পণ্ড করে দেয়। এসময় তারা কয়েকজনকে আহত করে।

তিনি বলেন, আওয়ামী লীগের এনায়েত উল্লার পরিবর্তে সাইফুল ইসলামের লোকজন সারাদেশে সড়ক পরিবহনে চাঁদাবাজি করছে। তার বিরুদ্ধে কতিপয় মালিক আলাদা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি ঘোষণার সিদ্ধান্ত নেয়। এতে তারা ক্ষিপ্ত হয়ে ওই হামলার চালিয়েছে। জাতীয় প্রেসক্লাবের মতো মর্যাদাপূর্ণ স্থানে এমন ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

/এএজে/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী