‘এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন না দিলে আরও কঠোর হবো’

ঢাবি প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৪, ১২:৪৭আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:৫২

সরকারি চারকিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে দ্রুততম সময়ের মধ্যে প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিপ্রার্থীরা।

সোমবার (১৪ অক্টোবর) বেলা ১১টা থেকে শাহবাগ প্রজন্ম চত্বরে অবস্থান নেন তারা। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে চাকরিপ্রার্থীরা দেশের বিভিন্ন জায়গায় থেকে জড়ো হতে থাকেন।

অবস্থান নেওয়া চাকরিপ্রার্থীরা বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক মান আলোকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করে প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

আফিয়া সুলতানা বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি। এর মাধ্যমে আমরা এক নতুন বাংলাদেশে প্রবেশ করেছি। কিন্তু সেখানে কেন চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বৈষম্যের শিকার হবো? সব ধরনের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করতে হবে এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করতে হবে। অতি দ্রুত আমরা প্রজ্ঞাপন চাই।

মুকুল হাসান বলেন, আমরা অতিদ্রুত প্রজ্ঞাপন চাই। আর কোনও টালবাহানা আমরা মানবো না। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন না দিলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো। আমরা বলতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি, আমাদের কঠোর হতে বাধ্য করবেন না।

তরিকুল ইসলাম বলেন, ২৪-এর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। আজ এখানে অবস্থান করার কারণ আমাদের প্রজ্ঞাপন বিলম্ব না করে দ্রুত জারি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না দেবে, আমরা মাঠ ছাড়বো না। আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি, যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয়, আমরা আবার রাজপথে দরকার হলে রক্ত ঝরাবো। ৩৫ আমাদের অধিকার।

/এনএআর/
সম্পর্কিত
এমপিওভুক্তির দাবিতে স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান ধর্মঘট
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম