ওবায়দুল কাদেরসহ তিন ভাইয়ের দুর্নীতির অনুসন্ধান চেয়ে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৪ অক্টোবর ২০২৪, ১৮:০৭আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১৮:০৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও তার দুই ভাইয়ের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করে মামলা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী সুলতান মাহমুদ এ আবেদন করেন। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

ওবায়দুল কাদের ছাড়াও আবেদনে তার দুই ভাই আব্দুল কাদের মির্জা ও শাহাদাত কাদের মির্জারও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অনুসন্ধান করে মামলা দায়েরের আবেদন জানানো হয়।

আইনজীবী সুলতান মাহমুদ তার আবেদনে বলেন, ওবায়দুল কাদের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার ভাই আব্দুল কাদের মির্জা, শাহাদাত কাদের মির্জাও ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। আবেদনে ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেছা কাদেরের নামেও অভিযোগ করা হয়েছে।

তাদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অনুসন্ধান শেষে দুদক আইন-২০০৪ এর ২৭ ধারায় মামলা দায়ের, তদন্ত সম্পন্ন ও চার্জশিট দাখিল করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সর্বোচ্চ শাস্তি দিতে আবেদনে উল্লেখ করেন আইনজীবী।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সরকার দলীয় সাবেক অনেক মন্ত্রী-এমপি ও নেতাকর্মী আত্মগোপনে চলে যান।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম