মোহাম্মদপুরে শিক্ষার্থী হত্যা মামলা

বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ১৭:৫১আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৮:৫৩

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের (বেসিস) সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবীরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যার ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান। তিনি জানান, সৈয়দ আলমাস কবীরকে গ্রেফতারে পর মঙ্গলবার দুপুরে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর থানায় ওবায়েদুল হক নামে এক ব্যক্তি হত্যা মামলাটি দায়ের করেন। ওই মামলায় সৈয়দ আলমাস কবীর ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানকসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১০০-১৫০ নেতাকর্মীকে অজ্ঞাতনামা আসামি করা হয়। গত ২৭ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় দায়ের করা ওই মামলার ৮ নম্বর আসামি সৈয়দ আলমাস কবীর।

এজাহার সূত্রে জানা গেছে, সৈয়দ আলমাস কবীর ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করতে নির্দেশনা দেন। ঘটনার স্পট মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড়ের সামনে রাস্তার ওপর, যা রায়েরবাজার পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকা বলে উল্লেখ করা হয়েছে।

/এবি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি