বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হচ্ছে যে বিচারপতিদের

বাহাউদ্দিন ইমরান
১৬ অক্টোবর ২০২৪, ১৪:২৫আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৭:১১

অনিয়ম-দুর্নীতি ও আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। বিচারপতিদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এই বিচারপতিদের মধ্যে রয়েছেন– বিচারপতি মো. দিলিরুজ্জামান, বিচারপতি এসসএম মনিরুজ্জামান, বিচারপতি সাহেদ নুরুদ্দিন, বিচারপতি মাসুদ হাসান দোলন, বিচারপতি আমিনুল ইসলাম, বিচারপতি মো. আক্তারুজ্জামান, বিচারপতি নাইমা হায়দার, বিচারপতি খুরশীদ আলম সরকার, বিচারপতি খিজির হায়াত ও বিচারপতি আতাউর রহমান খানকে ছাটিতে পাঠানো হয়েছে। তবে এই তালিকা আরও বাড়তে পারে।

বুধবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের একাধিক সূত্র থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এর আগে হাইকোর্টের ১২  বিচারপতিকে চায়ের দাওয়াত দেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এদিকে বিচারপতিদের অপসারণ দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন ছাত্ররা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ১২ বিচারপতিকে অপসারণের পাশাপাশি আওয়ামী লীগের আইনজীবীদের অপসারণ করতে হবে। এছাড়াও সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে  নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। দুপুর ২টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে হাইকোর্ট ঘেরাও থাকবে।

/এফএস/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি