সাবেক মন্ত্রী নুরুজ্জামানকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ১৯:২৫আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৯:২৫

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও লালমনিরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুদকের পক্ষ থেকে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। আগামী (২৩ অক্টোবর) দুদকে উপস্থিত হয়ে অনুসন্ধান টিমের কাছে তার বিরুদ্ধে থাকা অভিযোগের জবাব দিতে বলা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছাড়াও বুয়া প্রশিক্ষণের টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, ভুয়া রোগী সাজিয়ে সরকারি অনুদানের অর্থ হাতিয়ে নেওয়া, করোনাকালে বুয়া প্রশিক্ষণের বিল উত্তোলন করে আত্মসাৎ, ব্যাপক অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে টিআর, কাবিখাসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে থাকা এসব অভিযোগ অনুসন্ধান ও যাচাই-বাছাইয়ের জন্য দুদক বৃহস্পতিবার একটি অনুসন্ধান টিম গঠন করে। দুদকের সহকারী পরিচালক মো. সহিদুর রহমানকে দলনেতা করে সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ ও উপ-সহকারী পরিচালক জাকির হোসেনকে সদস্য করে তিন সদস্যের অনুসন্ধান টিম গঠন করা হয়।

পরে অনুসন্ধান টিমের পক্ষ থেকে আগামী ২৩ অক্টোবর সকাল ১০টায় রেকর্ডপত্র নিয়ে দুদকে উপস্থিত থেকে অনুসন্ধান কাজে সহযোগিতার জন্য অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
প্রেসিডেন্ট রিসোর্টের এমডিসহ দু’জনের আয়কর নথি জব্দের আদেশ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম