মোহাম্মদপুরে দুর্বৃত্তদের হামলায় ২ ভাই গুলিবিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২৪, ০০:৪২আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০০:৫০

রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ কাঁচাবাজার মার্কেটের অফিসের ভেতরে মার্কেটের সভাপতি আবুল হোসেন (৫০) ও তার ছোট ভাই মাহবুব মিয়াকে (৪২) গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় একটি মোটরসাইকেল রেখে গুলি করতে করতে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

ডিএমপির মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শিয়া মসজিদ এলাকায় একটি গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই জন গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাজার কমিটির নেতৃত্ব নিয়ে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটতে পারে।

গুলিবিদ্ধ আবুল হোসেনের মেয়ের জামাই মাহবুব আলম জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত কাঁচা বাজার অফিসে এসে আমার শ্বশুরের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এক পর্যায়ে আমার শ্বশুর অফিস থেকে বের হয়ে তাদের আটক করতে বললে তারা এলোপাতাড়ি গুলি শুরু করে। এ সময় আমার শ্বশুর আবুল হোসেনের পায়ে দুই রাউন্ড ও চাচা শ্বশুর মাহবুব মিয়ার পিঠে এক রাউন্ড গুলি করে। পরে তারা গুলি করতে করতে পালিয়ে যায়। পালানোর সময় তিনটি মোটরসাইকেলের দুটি নিয়ে যেতে পারলেও একটি রেখে যায় তারা। যার নম্বর ঢাকা মেট্রো-ল ২৭-৬২৬৬।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম