ফায়ার সার্ভিসকে সুরক্ষা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪, ১৮:০৪আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ১৮:০৪

যুক্তরাষ্ট্র দূতাবাসের প্যাসিফিক অগমেন্টেশন টিম (পিএটি) বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি) বিভাগকে পানি থেকে দ্রুত উদ্ধার এবং বিপজ্জনক পদার্থ থেকে (এইচএজেডএমএটি) সুরক্ষার সরঞ্জাম দিয়েছে। এছাড়াও আটটি নৌকা, ১১০টি লাইফ ভেস্ট এবং অন্যান্য জরুরি উদ্ধার সরঞ্জাম দিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস।

রবিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সে অনুষ্ঠিত ‘হ্যান্ডওভার সেরেমনি অব সুইফট ওয়াটার রেসকিউ ইকুইপমেন্ট অ্যান্ড মেডিক্যাল সাপ্লাইস’ অনুষ্ঠানে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। বিকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিডিয়া সেলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ইউএস অ্যাম্বাসির ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন সংস্থাটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছে এসব সরঞ্জাম তুলে দেন।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামালের কাছে এসব সরঞ্জাম তুলে দেন ইউএস অ্যাম্বাসির ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন

এছাড়া বিপজ্জনক পদার্থ থেকে সুরক্ষার জন্য ১২০টি ডিসপোজেবল কভারঅল এবং ১০০টি মেডিক্যাল ব্যাগ দেওয়া হয়েছে। স্বাস্থ্য, নিরাপত্তা বা পরিবেশের জন্য বিপজ্জনক পদার্থ উপস্থিত থাকতে পারে এমন জরুরি পরিস্থিতিতে মোকাবিলায় প্রথম সারির কর্মীদের সহায়তা করবে এসব সরঞ্জাম।

এই অনুদান বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্ষমতা বৃদ্ধি করবে। ফলে জরুরি অবস্থায় দ্রুত এবং কার্যকর প্রতিক্রিয়ার মাধ্যমে দেশজুড়ে রক্ষা পাবে অসংখ্য জীবন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্যাসিফিক অগমেন্টেশন টিম (পিএটি) এবং বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গত পাঁচ বছর ধরে একসঙ্গে কাজ করছে। এর আগে তারা বহু মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার সেমিনার এবং অন্যান্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেছে। প্যাসিফিক অগমেন্টেশন টিম বাংলাদেশের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সহনশীলতা তৈরি এবং বিনিয়োগের সুযোগ খুঁজে চলেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোলডিন বলেন, এ অনুদান আমাদের স্থায়ী অংশীদারিত্ব এবং দুর্যোগ প্রতিক্রিয়া ও জীবন রক্ষার প্রতি আমাদের অভিন্ন প্রতিশ্রুতির প্রমাণ।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন বিভাগের পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অধ্যক্ষসহ ফায়ার সার্ভিস এবং ইউএস অ্যাম্বাসির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এবি/এফএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম