বাংলা একাডেমির নির্বাহী পরিষদ পুনর্গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২৪, ২০:০৭আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ২০:০৭

বাংলা ট্রিবিউন রিপোর্টবাংলা একাডেমির নির্বাহী পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলা একাডেমি ২০১৩ (২০১৩ সালের ৩৩ নং আইন) এর ২৩ (১) ধারার ‘ঘ’ এবং ‘ঙ’ উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলা একাডেমির নির্বাহী পরিষদের সদস্য হিসেবে তিন বছরের মনোনয়ন দেওয়া হয়েছে।

নির্বাহী পরিষদের সদস্য মনোনীত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক ফেরদৌস আজিম (বর্তমানে ব্র্যাক ইউনিভার্সিটির ইংলিশ অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগের চেয়ারপারসন)।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ আসাদুজ্জামান (বর্তমানে পরিচালক, মাতৃভাষা ইনস্টিটিউট), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক উপমা কবির।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অনিন্দ্য ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আরশাদ মোমেন (বর্তমানে অধ্যাপক, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি)।

এর আগে গত বছরের ১০ জুলাই তিন বছরের জন্য বাংলা একাডেমির নির্বাহী পরিষদ গঠন করা হয়েছিল। সেই পরিষদকে বাতিল করে এবার নতুন পরিষদ গঠন করা হয়েছে।

আগের পরিষদে সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বায়তুল্লাহ্ কাদেরী, ঢাবি ভাষাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজা ইয়াসমীন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের অধ্যাপক মো. আবু জাফর, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. অলোক কুমার পাল, চিকিৎসক ডা. বরেন চক্রবর্তী এবং বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস আলী।

গত বৃহস্পতিবার বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করায় এ পদেও মনোনয়নের ব্যাপারটি প্রক্রিয়াধীন রয়েছে বলে একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানিয়েছেন।

তিনি জানান, নতুন করে একাডেমির নির্বাহী পরিষদ গঠিত হয়েছে। একাডেমির সভাপতি সেলিনা হোসেন পদত্যাগ করেছেন। তার জায়গায় শিগগিরই নতুন সভাপতি মনোনয়নের ব্যাপয়ারটিও প্রক্রিয়াধীন রয়েছে।

/ইউআই/এপিএইচ/
সম্পর্কিত
১৭ দিনে বইমেলায় বিক্রি প্রায় ১৭ কোটি টাকার বই
ষাটের দশকের ‘অসাধারণ সময়কে’ ধরতে পেরেছিলেন বদরুদ্দীন উমর: মোহাম্মদ আজম
শেষ শুক্রবারে প্রাণবন্ত বইমেলা: সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ভোগান্তি 
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম