আবার রাজপথে নামার আগে খুনি ও তার দোসরদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।
সোমবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড একাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
সারজিস তার পোস্টে লেখেন, ‘১৬ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে। আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনি ও তাদের দোসরদের গ্রেফতার করুন।’









