স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২৪, ১৪:০৮আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৪:০৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থেকে মুক্তি হয়ে এবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব হয়ে নীলক্ষেত ঘুরে আবার ঢাকা কলেজের সামনে আসেন।

এ সময় তারা ‘অধিভুক্ত বাতিল করো, সাত কলেজ স্বাধীন করো’, ‘আর নয় সংস্কার, এবার চাই অধিকার’, ‘দফা এক দাবি এক, অ্যাফিলিয়েটেড নট কাম ব্যাক’, ‘ঢাবি তোমাদের প্রহসন মানবো আমি কতক্ষণ’, ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা শিক্ষা’, ‘টু জিরো টু ফোর, অ্যাফিলিয়েটেড নো মোর’, ‘ঢাবির প্রহসন মানি না মানবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলছেন, ২০১৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর সাত বছরে নানা বৈষম্যের শিকার হচ্ছেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষায় নানা সংকট উত্তরণে সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি করছেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত থেকে বেরিয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় করতে অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানানা তারা।

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষার্থীরা প্রাথমিকভাবে তিনটি কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এগুলো হলো—

১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন; যাতে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।

/এএইচএস/এনএআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম