কমলাপুরে স্বাভাবিক হতে শুরু করেছে ট্রেন চলাচল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২৪, ১৬:৫৯আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১৬:৫৯

কমলাপুর রেল স্টেশনের অটোমেটিক সিগন্যাল শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় চালু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন। এরআগে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় ওই লাইনের সিগনান্যালে সমস্যা দেখা দেয় বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায়।

স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, শনিবার ১২টা থেকে কমলাপুর রেল স্টেশনের সিগন্যাল চালু হয়েছে। ফলে সব ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করছে। তবে একটু বিলম্ব হচ্ছে।

রেলওয়ে সূত্র জানায়, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারে ৮ ঘণ্টা লাগায় ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে। এমনকি ট্রেন আসা-যাওয়ার ক্ষেত্রে ৫-৬ ঘণ্টা বিলম্বের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ও জামালপুরগামী যমুনা এক্সপ্রেসের যাত্রা বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, শুক্রবার পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুতের কারণে শিডিউল বিপর্যয়ের মধ্যেও দিনভর ট্রেন চলাচল করেছে। শুক্রবার কোনও ট্রেনের যাত্রা বাতিল হয়নি।

এদিকে, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বিশেষ করে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে ভিড় দেখা গেছে। কয়েকজন যাত্রী জানান, শিডিউল বিপর্যয়ের কারণে ট্রেন ছাড়তে দেরি হওয়ায় বিপাকে পড়েছেন তারা। তবে রেলওয়ে জানিয়েছে, বিলম্বিত ট্রেনে যেতে না চাওয়া যাত্রীদের টিকিট ফেরত নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ট্রেনটি ধীর গতিতে থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রায় ৮ ঘণ্টা পর শুক্রবার সকাল ৮টার দিকে উদ্ধার কাজ শেষে সাড়ে ৯টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়। এ ঘটনায় ট্রেনের শিডিউল ভেঙে পড়ার কারণে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের ভিড়ে মুখর কমলাপুর রেলস্টেশন
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম