মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গুলিবিদ্ধ কিশোরের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ১৪:১৭আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৪:১৭

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুপক্ষের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত মো. রহমত ওরফে সার্জ্জন (১৩) নামের এক কিশোর চিকিৎসাধীন মারা গেছে। সোমবার (২৮ অক্টোবর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহত কিশোরের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় কিশোর সার্জ্জনসহ তিনজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে আহত দুজনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত সার্জ্জনের বড় ভাই মোহাম্মদ মুরাদ বলেন, বিকালে বাসা থেকে পানি আনতে বাইরে বের হয়েছিল, সেখানে জেনেভা ক্যাম্পের ভেতরে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির সৃষ্টি হয়। সেখানে তাদের গুলিতে ছোট ভাই সার্জ্জন বুক, ডান হাত ও পেটের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়‌‌।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার এক্স-রে ফিল্মের মধ্যে স্পেন্ডার দেখা গিয়েছে।

আহত সার্জ্জন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা তার বাবার নাম মো. শমসের সেলুন দোকান কর্মচারী। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট।

/এআইবি/এবি/এনএআর/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে