জামিন পেলেন ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৮ অক্টোবর ২০২৪, ১৪:২৬আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৪:২৬

১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকার একটি প্রকল্পের অর্থ অপচয় ও আত্মসাতের অভিযোগে দুদকের মামলায় ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র জামিন পেয়েছেন। আত্মসমর্পণের পর সোমবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

আজ সুধাংশু আদালতে আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

গত ২০ আগস্ট দুদকের উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে ‘পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি’ শীর্ষক প্রকল্পের পরিচালক শুধাংশু শেখর ভদ্রসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, পোস্ট-ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের আওতায় ১৫ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা থেকে ৫০০টি এইচপি সার্ভার এবং উইনার ইউপিএসসহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী কেনা হয়। পরবর্তী সময়ে তা জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন ডাকঘরে বিতরণ করা হয়। পরে ওই প্রকল্পের নামে কোটি কোটি টাকা অপচয় ও আত্মসাতের অভিযোগ ওঠে। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে অতিরিক্ত সচিব (টেলিকম)  মো. মুহিবুর রহমানকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের একটি তদন্ত দল অভিযোগ খতিয়ে দেখে।

এতে দেখা গেছে, প্রকল্পটি ২০১৭ সালের জুনে শেষ হয়। কিন্তু সরবরাহ চালানে কোনও কোনও মালামাল বিভিন্ন ডাকঘরে পৌঁছাতে প্রকল্প শেষ হওয়ার দুই বছর পার হয়ে গেছে। তাছাড়া এসব যন্ত্রপাতি কীভাবে ব্যবহার করা হবে, সেটার প্রশিক্ষণ দেওয়ার অর্থ বরাদ্দ থাকলেও তা দেওয়া হয়নি। ফলে কোনও কোনও ডাকঘরে এসব যন্ত্রপাতি বছরের পর বছর সম্পূর্ণ অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এসব অনিয়ম ও অর্থ আত্মসাতের সঙ্গে ডাক বিভাগের সাবেক মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্র ও ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোস্তাক আহমেদ জড়িত বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

 

/এনআইচ/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী