যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ৭৯

মোহাম্মদপুরে ‘নৈরাজ্য’ ঠেকাতে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ১৬:০৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৬:৫৭

সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ঢাকা উদ্যান, বসিলা, চাঁদ উদ্যান ও জেনেভা ক্যাম্পে ছিনতাই, ডাকাতি, হত্যাসহ বিভিন্ন নাশকতামূলক ঘটনায়  যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত দুই দিনে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় পুলিশ, সেনাবাহিনীসহ যৌথ অভিযান চালিয়ে অন্তত ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা ফেরাতে আরও নানা পদক্ষেপ নেওয়া কথা জানিয়েছে পুলিশ।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে মোহাম্মদপুর থানায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি জানান, মোহাম্মদপুর এলাকার সন্ত্রাসী ও কিশোর অপরাধী এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার নেপথ্যে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের সংবাদ সম্মেলন

তিনি জানান, শনিবার (২৬ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মোহাম্মদপুর, জেনেভা ক্যাম্প ও বুদ্ধিজীবী কবরস্থানসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিসি আরও বলেন, মোহাম্মদপুরে কিশোর গ্যাং একটি অভিশপ্ত কালচার। ৫ আগস্টের আগে থেকে এ কালচার বহুদিন ধরে চলমান ছিল। এটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এদের সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা বা রাজনৈতিক মদদ যাদেরই আমরা পাবো, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা নেবো।

মোহাম্মদপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা ব্যক্তিরা

জেনেভা ক্যাম্পে সম্প্রতি চার জন খুনের ঘটনায় তিনি বলেন, সেটি মূলত মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করছি। ইতোমধ্যে অভিযান পরিচালনা হচ্ছে। এখন পর্যন্ত অর্ধ শতাধিক গ্রেফতার করা হয়েছে।

পুলিশের লুট হওয়া অস্ত্র নিয়ে তিনি বলেন, আমরা পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধারে চেকপোস্ট বসিয়ে কাজ করছি ও অভিযান চালাচ্ছি। ইতোমধ্যে আমরা অনেকগুলো অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেছি।

জব্দ করা অস্ত্র

তেজগাঁও ডিসি রুহুল কবির খান বলেন, আমরা মোহাম্মদপুরের শেরশাশুড়ি রোড থেকে দুজন অস্ত্র বানানো কারিগরকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে আমরা ৪০টি সামুরাই (ছুরি) এবং বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করেছি। এছাড়া বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আমরা ৯ জনকে গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জাম আমরা উদ্ধার করেছি।  এছাড়াও সম্প্রতি রোড ডাকাতির ঘটনায় জড়িত চার জনের মধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দিয়েছে।

তিনি জানান, মোহাম্মদপুর থানা এলাকায় অপরাধ প্রতিরোধে এবং মোহাম্মদপুরবাসীর মধ্যে শান্তি, স্বস্তি ও নিরাপত্তাবোধ বাড়াতে পেট্রলিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও স্পেশাল অপারেশন ও ব্লক রেইড দেওয়া হচ্ছে।  

/এবি/এফএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের