রাজধানীর দক্ষিণখানে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৪, ১৭:০৩আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৭:০৩

রাজধানীর দক্ষিণখান এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ও ছুরিকাঘাতে শারফিন ইসলাম সোহেল (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হন আরও দুইজন।

রবিবার (২৭ অক্টোবর) মধ্যে রাতে দক্ষিণখানে মৌশাইর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল সর্দার। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞেসাবাদের জন্য দুই জনকে  আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয়রা জানান, আধিপত্যকে কেন্দ্র করে রবিবার মধ্যে রাতে দুই পক্ষের সংঘর্ষ ঘটে। এসময় মারধর ও ছুরিকাঘাতে তিনজন আহত হন। আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারফিন মারা যান।

এসআই আরও জানান, সোমবার সকালে শারফিনের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআইবি/এবি/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী