কাল আবার ‘ব্লকেড’ ডেকে সড়ক ছাড়লেন সাত কলেজের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০২৪, ১৮:২২আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৮:২২

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কমিশন গঠনের দাবিতে প্রায় ৫ ঘণ্টা রাজধানীর সায়েন্সল্যাবের সড়ক অবরোধ করে রাখেন সাত কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকালে ৫টার দিকে আজকের মতো তারা অবরোধ তুলে নেন। আগামীকাল বুধবার (৩০ অক্টোবর) আবার ‘ব্লকেড’ ঘোষণা করে সড়ক ছাড়েন তারা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাত কলেজের শিক্ষার্থীরা বলেন, আজ সকাল ১১টা থেকে সায়েন্সল্যাব মোড়ে ‘ব্লকেড’ কর্মসূচি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফল হয়েছে। আমাদের কর্মসূচির সঙ্গে একই সময়ে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ‘আমলাতান্ত্রিক’ কমিটির সভাও অনুষ্ঠিত হয়েছে বলে জানতে পেরেছি। সারাদিন আমাদের অবরোধ কর্মসূচি চললেও এ সভা থেকে এখন পর্যন্ত আমরা কোনও ইতিবাচক সাড়া পাইনি। আমাদের দাবি নিয়ে আলোচনা হয়েছে কিনা সে সম্পর্কেও আমরা অবগত নই।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবিলম্বে শিক্ষাবিদ, শিক্ষার্থী প্রতিনিধির সমন্বয়ে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠন করার দাবিতে আগামীকাল বুধবার সকাল ১১টায় আবারও সায়েন্সল্যাব মোড়ে শান্তিপূর্ণ ব্লকেড কর্মসূচি পালিত হবে। একইসঙ্গে আজকের মতো ব্লকেড কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করা হলো।

আরও পড়ুন-

সড়ক অবরোধ করে ক্রিকেট খেলছে ৭ কলেজের শিক্ষার্থীরা

সাত কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

সাত কলেজের সমস্যা নিরসনে ১৩ সদস্যের কমিটি

৭ বছরেও কাটেনি সংকট, এবার স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি

/এএইচএস/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম