সড়ক অবরোধ করে ক্রিকেট খেলছে ৭ কলেজের শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২৯ অক্টোবর ২০২৪, ১৭:৪৫আপডেট : ২৯ অক্টোবর ২০২৪, ১৭:৪৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য কমিশন গঠনের দাবিতে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা।

এই দাবিতে মঙ্গলবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন তারা। এই প্রতিবেদনটি লেখার আগ মুহূর্ত পর্যন্ত অবরোধ চলমান আছে। শিক্ষার্থীদের সড়ক অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

সড়ক অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেছে আশপাশের এলাকা। তবে এর মাঝে কিছু ভিন্ন চিত্রও দেখা যায়। শিক্ষার্থীদের কেউ কেউ রাস্তায় বসে খোশগল্প করছেন, আবার দেখা যায় একদল শিক্ষার্থী ফাঁকা সড়কে ক্রিকেট খেলছে।

অবরোধের মধ্যে ক্রিকেট খেলা ঢাকা কলেজের শিক্ষার্থী হৃদয় বলেন, ‘তপ্ত দুপুরে আন্দোলন শুরু করেছি। স্লোগান দিতে দিতে আমরা ক্লান্ত। তাই কেউ ছায়ায় বসে সময় পার করছেন, আবার কেউ ক্রিকেট খেলে।’

কবি নজরুল কলেজের শিক্ষার্থী আরাফাত বলেন, ‘আন্দোলনের ফাঁকে অবসর সময় কাটাতে ক্রিকেট খেলছি। আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না ততক্ষণ সড়ক ছাড়বো না।’

ক্রিকেট খেলার পাশাপাশি সড়কে নারী শিক্ষার্থীদের অনেককেও খেলতে দেখা যায়। এর ফাঁকে অনেককে ‘টু জিরো টু ফোর, অ্যাফিলিয়েটেড নো মোর, ‘ঢাবির প্রহসন, মানি না মানবো না’, ‘ঢাবির জায়গায় ঢাবি থাক, সাত কলেজ মুক্তি পাক’, ‘আমরা চাই কমিশন, তোমরা করো প্রহসন’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি