মিরপুরে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষ: ৫০০ শ্রমিককে আসামি করে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২৪, ২৩:৩৩ আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২৩:৩৩

বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষ ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর কাফরুল থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

ডিএমপির কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী গোলাম মুস্তফা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, অজ্ঞাতপরিচয়ে ৪০০ থেকে ৫০০ শ্রমিককে আসামি করে মামলা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর ১৪ নম্বর-সংলগ্ন পুরোনো কচুক্ষেত এলাকার প্রধান সড়কের পাশে ক্রিয়েটিভ ডিজাইনারস লিমিটেড (সিডিএল) নামের পোশাক কারখানার শ্রমিকেরা ‘কাজ না করলে বেতন নয়’ নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা কারখানার ওই নোটিশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে শ্রমিকেরা সড়ক অবরোধ করে রাখেন। সেনা ও পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দিলে তারা এলাকা ছেড়ে চলে যান। 

এর কিছুক্ষণ পর পাশের একটি পোশাক কারখানার শ্রমিকেরা সিডিএলের সামনে এসে স্লোগান দেন, ‘আমার ভাই মরলো কেন জবাব চাই, দিতে হবে’। এরই মধ্যে মিরপুর ১৪ নম্বরের একের পর এক পোশাক কারখানা থেকে শত শত শ্রমিক এসে সিডিএলের সামনে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে যোগ দেন। তখন মিরপুর ১৪ নম্বরের সঙ্গে সংযোগ সড়কগুলোর যান চলাচল বন্ধ হয়ে যায়। যৌথ বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শ্রমিকদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
মাদক সেবন ও কারবারে জড়াচ্ছে পুলিশ, নিয়ন্ত্রণ করবে কে? 
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী অভিযান চালালে পুলিশ কী করবে 
সর্বশেষ খবর
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
ভারতে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন