রিমান্ড শেষে কারাগারে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ নভেম্বর ২০২৪, ১৮:৪২আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১৮:৪২

ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে পুলিশ হেফাজত থেকে তাকে আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে কারাবিধি অনুসরণের কথা বলেন।

গত ৩ অক্টোবর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। পরদিন তেজগাঁও থানার হত্যা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে ১০ অক্টোবর কারাগারে পাঠানো হয়েছে। এরপর ৩০ অক্টোবর তাকে তিন দিনের রিমান্ড দেন আদালত।

মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় আন্দোলনে যোগ দেন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল (২৯)। সেখানে তিনি গুলিতে আহত হন। আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৬ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় তিনি একটি মামলা করেন। মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৮৪ জনকে আসামি করা হয়।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি