তিন দফা দাবিতে জবি শিক্ষার্থীদের আন্দোলন

জবি প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৪, ১৯:২৯আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১৯:২৯

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তরসহ তিন দফা দাবিতে আন্দোলন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। দাবি আদায়ে সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় পুরান ঢাকার তাঁতীবাজার অবরোধ করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম আলোচনার প্রস্তাব দিলেও আন্দোলনরত শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।

শিক্ষার্থীদের তিনটি দাবি হলো– আগের সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ প্রকল্প পরিচালককে আইনের আওতায় আনা এবং সাত দিনের মধ্যে প্রকল্প পরিচালক হিসেবে সেনাবাহিনীর দক্ষ অফিসার নিয়োগ দেওয়া, সেনাবাহিনীর হাতে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করা হয়েছে– শিক্ষা মন্ত্রণালয় থেকে এমন ঘোষণা এবং হস্তান্তরের প্রক্রিয়া নিয়ে সুস্পষ্ট রূপরেখা দিতে হবে, অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা নিতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে বিগত সরকারের আমলে করা সব অনৈতিক চুক্তি বাতিল করতে হবে।

জবি শিক্ষার্থীদের আন্দোলন

সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ক্যাম্পাসের ভাস্কর্য চত্বরে জড় হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে শাঁখারীবাজার, রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতীবাজার মোড়ে অবস্থান নেন তারা। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করে অবরোধ কর্মসূচি পালন করেন। পুরান ঢাকার গুরুত্বপূর্ণ এই মোড় অবরোধে সদরঘাটগামী জনসন রোড, ধোলাইখালগামী ইংলিশ রোড, গুলিস্তানগামী নর্থসাউথ রোড ও বাবুবাজার ব্রিজে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পরেন যাতায়াতকারীরা। অনেকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যে রওনা দেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এদিকে রাস্তা অবরোধের কারণে আটকা পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। পরে উপাচার্য গাড়ি থেকে নেমে হেঁটে তাঁতীবাজার থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা দেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এটা এমন না যে বললেই কাজটা হয়ে যাবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। সময় লাগবে।’

পরে সাড়ে ১২টা নাগাদ অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে আসেন শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। উপাচার্যের সঙ্গে আলোচনার জন্য ডাকা হলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকেন।

আন্দোলনের মুখপাত্র ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা তৌসিব মাহাবুব সোহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দাবি মন্ত্রণালয়ের কাছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নয়। আজকের মধ্যে তিন দফা দাবি মানা না হলে, আগামীকাল (মঙ্গলবার) শান্ত চত্বরে বেলা সাড়ে ১১টায় জড়ো হয়ে আবারও তাঁতীবাজার অবরোধ করা হবে।’

/আরকে/
সম্পর্কিত
নেচার ইনডেক্স র‍্যাংকিং: একাডেমিতে ১০ম জবি, রসায়নে দ্বিতীয়
সাময়িক বহিষ্কৃতদের একাডেমিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিলো জবি সিন্ডিকেট 
ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি চায় ১৫৬ সংগঠন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম