সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টসহ তিনটি কোরের কুচকাওয়াজ অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৪, ১৯:৩৫আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৯:৩৫

বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া কোর, আর্মি সার্ভিস কোর, অর্ডন্যান্স কোর এবং দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রিক্রুট ব্যাচের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) যথাক্রমে বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল, খুলনার জাহানাবাদ সেনানিবাসের আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুল, গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসের অর্ডন্যান্স সেন্টার অ্যান্ড স্কুল এবং চট্টগ্রাম সেনানিবাসের ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে এ আয়োজন করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি হিসেবে যথাক্রমে ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. খালেদ-আল-মামুন, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল মো. নাহিদ আসগর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেজর জেনারেল মো. মাকসুদুল হক এবং সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আজকের প্যারেডের মাধ্যমে সাঁজোয়া কোর, আর্মি সার্ভিস কোর, অর্ডন্যান্স কোর এবং দ্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠানে প্রধান অতিথিরা আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানগুলোতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা ছাড়াও অন্যান্য অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
সরকারি সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
অলিম্পিক ডে-২০২৬ উদযাপনে ঢাকায় বর্ণাঢ্য র‍্যালি
খাগড়াছড়িতে সেনা অভিযানে একজন নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সর্বশেষ খবর
‘কেপ ভার্দে আমাদের শিখিয়েছে, কোনও ম্যাচই সহজ নয়’
‘কেপ ভার্দে আমাদের শিখিয়েছে, কোনও ম্যাচই সহজ নয়’
জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
শূন্য হাতে বিদায় রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
শূন্য হাতে বিদায় রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল