শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়লো প্লেনের দরজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৪, ০৯:২০আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:২০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ-৬ হঠাৎ নিচে নেমে গিয়ে কুয়েত এয়ারওয়েজের একটি প্লেনের দরজা ভেঙে গেছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে বোয়িং ৭৭৭-৩০০ মডেলের বিমানে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্র জানায়, কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৩ ফ্লাইটটি রাত দেড়টায় কুয়েত থেকে যাত্রী নিয়ে ঢাকায় অবতরণ করে। যাত্রীরা ফ্লাইট থেকে নামার পরপরই দরজা ভেঙে যায়।

দরজা ভেঙে পড়ার সময় প্লেনটির ভেতরে শুধু পাইলট ও কেবিন ক্রুরা ছিলেন। ফ্লাইটের ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন কুয়েতের নাগরিক আজবালি মোহাম্মদ। তবে তারা নিরাপদ রয়েছেন।

এই প্লেনটির রাত পৌনে ৩টার দিকে ২৮৪ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে কুয়েত যাওয়ার কথা ছিল।

কুয়েত এয়ারওয়েজ সূত্র জানায়, দরজা ভেঙে যাওয়ার কারণে কুয়েতগামী যাত্রীদের হোটেলে রাখা হয়েছে। কুয়েতের আরেকটি ফ্লাইট ঢাকায় এসে তাদের নিয়ে যাবে। এছাড়াও যাদের কুয়েত থেকে কানেক্টিং ফ্লাইট ছিল তাদের বিনামূল্যে স্ব স্ব গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হবে।

/আইএ/আরকে/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম