অর্থ আত্মসাৎ: ইসলামী ব্যাংকের কর্মকর্তাসহ ২৩ জনকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২৪, ১৬:১৪আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৬:১৪

ঋণ দেওয়া-নেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের ২০ কর্মকর্তাসহ ২৩ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে থাকা অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য নিতে তাদের তলব করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর)  এ তথ্য জানান দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

তিনি বলেন, ‘দুদকের অনুসন্ধান কমিটির দল নেতা উপ-পরিচালক ইয়াছির আরাফাত এই তলবের চিঠি দিয়েছেন। আগামী ১০ নভেম্বর তাদের প্রয়োজনীয় কাগজপত্রসহ দুদকে হাজির হয়ে বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।’

যাদের দুদকে তলব করা হয়েছে তারা হলেন– চট্টগ্রামের আসাদগঞ্জের ব্যবসায়ী মেসার্স মুরাদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. গোলাম সরওয়ার চৌধুরী, ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের মনিটরিং ডিভিশনের এসএভিপি মোহাম্মদ নজরুল ইসলাম, বিভাগীয় প্রধান এসডিপি মো. খালেকুজ্জামান, এসইভিপি মোহাম্মদ সাবির, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ উল্লাহ, বিনিয়োগ কমিটির সদস্য মোহাম্মদ আলী, মো. ফরিদ উদ্দিন, মুহাম্মদ সাইদ উল্লাহ, তাহের আহমদ চৌধুরী, আবু সৈয়দ মো. ইদ্রিস, এএএম হাবিবুর রযমান, হাসনে আলম, মো. আব্দুল আবার, মো. সিদ্দিকুর রহমান, কাজী মো. রেজাউল করিম, মিফতাহ উদ্দিন, এএফএএম কামালুদ্দিন, মো. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী, মো. আলতাফ হোসাইন, কিউ এম হাবিবুল্লাহ, জি এম মোহাম্মদ গিয়াস উদ্দিন কাদের, মো. কাওসার আলী এবং মো. ওমর ফারুক খান।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান