সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীসহ ১০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০২৫, ১৬:৪৫আপডেট : ২৫ মে ২০২৫, ১৬:৪৫

বিদেশে অর্থপাচার ও শ্রম বাজার রফতানিতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগের তদন্ত চলমান থাকায় ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও তার স্ত্রী নুরজাহান বেগমসহ ১০ জনের দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (২৫মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এই আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

নিষেধাজ্ঞা প্রাপ্ত অপর ব্যক্তিরা হলেন— শেখ আব্দুল্লাহ, এম. আমিরুল ইসলাম, মোহাম্মদ রুহুল আমিন, মোহা. নুর আলী, নাছির উদ্দিন আহমেদ, খোন্দকার শওকত হোসাইন, মো. শফিকুল ইসলাম ও ইঞ্জি: ইশতিয়াক আহমেদ সৈকত।

আবেদনে বলা হয়, মালয়েশিয়ার শ্রম বাজারের জনশক্তি রফতানির ক্ষেত্রে সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত অর্থ আদায় ও বিদেশে অর্থপাচারের সংক্রান্তে আনিত অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট নিজাম উদ্দিন হাজারী ও অন্যান্য ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুতরাং, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশগমন নিষেধাজ্ঞা প্রয়োজন।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি ফেনী-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর স্ত্রী নূরজাহান বেগমের ৮টি ফ্ল্যাট, ১৭ দশমিক ১৬ একর জমি ও চারতলা ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার নামে থাকা ৪৫ হাজার শেয়ার ও ৩০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী