সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কার্যক্রম শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২৪, ২৩:৩০আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ২৩:৩০

সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের পর সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোর্ট প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘তিন বিচারপতির অনিয়ম-দুর্নীতির অভিযোগ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল’ মর্মে খবরটি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল কর্তৃক আজ সন্ধ্যায় সম্প্রচারিত হয়। বিষয়টি সুপ্রিম কোর্ট প্রশাসনের গোচরিভূত হয়েছে। ষোড়শ সংশোধনী রায়ের পরে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করা হলেও এবং ওই কাউন্সিলে কয়েকজন বিচারপতি সংক্রান্তে তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলমান থাকলেও রাষ্ট্রপতির কাছে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল কর্তৃক কোনও বিচারপতি সম্পর্কে কোনও অভিযোগ প্রেরণ করা হয়নি। সংশ্লিষ্ট টিভি চ্যানেল কর্তৃক সম্প্রচারিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, কাল্পনিক এবং ভিত্তিহীন। বিষয়টি জনগুরুত্বপূর্ণ বিধায় সকলের অবগতির নিমিত্তে প্রচারের জন্য অনুরোধ করা হলো।’

সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের বিধান সংক্রান্ত সংবিধানের বহুল আলোচিত ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে রাষ্ট্র পক্ষের করা ‘রিভিউ’ গত ২০ অক্টোবর পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

ষোড়শ সংশোধনীর মাধ্যমে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ থেকে বাতিল হওয়া ২ থেকে ৮ উপ-অনুচ্ছেদ পুনর্বহাল (রিস্টোর) করে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ ঐতিহাসিক রায় দেন। এই রায়ের ফলে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বহাল হয় এবং বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের কাছে ফেরে বলে জানান রিভিউ শুনানিতে অংশ নেওয়া আইনজীবীরা।

/বিআই/এমএস/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি কি আদালত অবমাননার শামিল 
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের