অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট, মূল হোতা গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৪, ১৭:২১আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৭:২১

রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকায় একটি অফিসে ঢুকে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও ডাকাতির মামলায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে গ্রেফতার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে আদাবর এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব-২। এ সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৮ অক্টোবর রাজধানীর আদাবর থানার বাইতুল আমান হাউজিং সোসাইটিতে ব্রিটিশ কলাম্বিয়া স্কুলের চতুর্থ তলায় অফিসে অস্ত্রের মুখে ১৭ লাখ টাকা লুট ও দস্যুতার ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে আদাবর থানায় ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের নাম উল্লেখসহ একটি মামলা দায়ের করেন।

এএসপি শিহাব করিম আরও বলেন, মামলায় জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব -২ এর একটি দল ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে আদাবর থানা এলাকা থেকে গ্রেফতার করে।

গ্রেফতার ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড
ছেলেকে হারিয়েছি, এখন অপবাদও সইতে হবে? অপ্রতিমের মায়ের কান্নাভেজা ক্ষোভ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোর গ্রেফতার
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
আইপিএল নিলামের ভেন্যু চূড়ান্ত, এবার গোয়া
ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২
ইউক্রেনের পরিবহন খাতে রাশিয়ার হামলায় নিহত ২
র‍্যাগিংসহ নানা অপরাধে সাজা পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থী
র‍্যাগিংসহ নানা অপরাধে সাজা পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ