যুব উন্নয়নের প্রশ্নফাঁস চক্রের সদস্য তৌকিব কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৬, ২০:০৪ আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ২০:০৪

যুব উন্নয়ন অধিদফতরে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার তৌকিব ইবনে সাদেক (৩১) নামে এক ব্যক্তিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (১৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এই আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা ও সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান। 

ওই আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে তৌকিরের কাছ থেকে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি এ অপরাধে জড়িত কয়েকজন সহযোগীর নাম-পরিচয়ও জানিয়েছেন। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যাপ্ত সময়ের অভাবে আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

মামলার অভিযোগ সুত্রে জানা গেছে, আসামি তৌকিরসহ তার সহযোগীরা বিভিন্ন সরকারি চাকরির প্রশ্নফাঁস চক্রের সক্রিয় সদস্য। তারা চাকরিপ্রার্থীদের কাছ থেকে নগদ টাকা ও চেকের মাধ্যমে বিপুল অর্থ নিয়ে পরীক্ষার আগে প্রশ্ন সরবরাহ এবং উত্তর মুখস্থ করানোর চুক্তি করতেন। এ চক্রের সঙ্গে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের জড়িত থাকার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া যায়। ওই ঘটনায় আসামির বিরুদ্ধে মতিঝিল থানায় করা পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যাক্ট, ১৯৮০-এর ৪/৫/৯(ঘ) ধারায় মামলাটি দায়ের করা হয়। 

মামলার অভিযোগে সুত্রে জানা গেছে, যুব উন্নয়ন অধিদফতরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (গ্রেড-১১) পদে ২৪২টি শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে গত ১০ অক্টোবর ঢাকা মহানগরীর ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৩১ হাজার ৮৭৯ জন প্রার্থীকে যোগ্য বিবেচনা করা হয়।

এদিন সকাল ৬টা ৪০ মিনিটের দিকে রাজধানীর গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।

/এআই/ইউএস/
সম্পর্কিত
ডিসেম্বর নিয়ে আ.লীগ নেতাদের দুটি কড়া বার্তা এসপি জাহাংগীরের, মিলেছে যেসব প্রমাণ
নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’: দুই পরীক্ষার্থী রিমান্ড শেষে কারাগারে
বুয়েটের নিরাপত্তা পরীক্ষায় উত্তীর্ণ মডেল ই-রিকশা পরিদর্শন করলেন ডিএসসিসি প্রশাসক
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ, ভুটান ও নেপালের
এলডিসি উত্তরণের পরও জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ, ভুটান ও নেপালের
যে কারণে ৩ আইনজীবীকে ক্ষমা ও দুই তদবিরবাজের বিরুদ্ধে মামলার নির্দেশ
যে কারণে ৩ আইনজীবীকে ক্ষমা ও দুই তদবিরবাজের বিরুদ্ধে মামলার নির্দেশ
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন
শেখ হাসিনাকে ফেরানো নিয়ে সরকারের বক্তব্যে অসংগতি, সংসদে রুমিনের প্রশ্ন
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁন
গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
পাকিস্তানের কাছে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি
আসেনি পরিবারের কেউ, ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি