ইন্টারপোল সম্মেলন শেষে দেশে ফিরেছেন আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ০৪:২০আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৮:৩৬

যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম। শনিবার (৯ নভেম্বর) রাতে দেশে ফেরেন তিনি।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশের পুলিশ প্রধান ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের আমন্ত্রণে গত ৭ নভেম্বর যুক্তরাজ্যের বার্মিংহামের টালি হো পুলিশ ট্রেনিং কলেজ পরিদর্শন করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি জার্মানি, সংযুক্ত আরব আমিরাত, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, চীন, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, তুরস্ক, কাতার এবং ইন্টারপোলের এইচআরএম বিভাগের কর্মকর্তাগণের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া এসময় অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের সঙ্গে বাংলাদেশ পুলিশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আইজিপি টালি হো পৌঁছলে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার উপস্থিত ছিলেন।

তিনি সেখানে টেনিস কোর্ট এলাকায় এক প্যারেড অনুষ্ঠান দেখেন এবং উপস্থিত পুলিশ প্রশিক্ষণার্থীদের পরিদর্শন করেন। এ প্যারেডে উপস্থিত ছিলেন চিফ কনস্টেবল ক্রেইগ গিল্ডফোর্ড, পুলিশ ক্রাইম কমিশনার সাইমন ফস্টার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

এসময় বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের বিভিন্ন নেতৃস্থানীয় কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা, মহিলা পুলিশের সভাপতি সুপারিনটেনডেন্ট এমা স্পেন্স, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি জাস পাহিল, আন্তর্জাতিক পুলিশ অ্যাসোসিয়েশনের অ্যাশ আলমকুইস্ট, প্রধান চ্যাপলিন খাদিজা সুলেমান এবং অন্যান্য সম্মানিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে চার দিনব্যাপী গত ৪ থেকে ৭ নভেম্বর  ইন্টারপোল সম্মেলন যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী