‘ইয়াহইয়া সিনওয়ারের বই ফিলিস্তিনকে যুগ যুগ জাগরূক রাখবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০২৪, ১৩:২২আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ১৩:২২

ইসলামিক ফাউন্ডেশনের বইমেলায় প্রয়াত হামাস নেতা ইয়াহইয়া সিনওয়ার রচিত উপন্যাস ‘কাঁটা ও ফুলের’ মোড়ক উন্মোচন এবং বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে এ অনুষ্ঠানে ছিলেন– ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, লেখক ও সম্পাদক মনযূর আহমাদ, কবি ও অনুবাদক জহির হাসান, মুফতী ও শাইখুল হাদীস জুবাইর আহমদ আশরাফ, কবি মনিরুল ইসলাম, লেখক সালাহউদ্দীন জাহাঙ্গীর, অনুবাদক রাকিবুল হাসান, অনুবাদক আবদুল্লাহ আল ফারুক প্রমুখ।

বক্তারা তাদের আলোচনায় লেখক সিনওয়ার এবং ফিলিস্তিনের চলমান সংহাত, স্বাধীনতা আন্দোলন এবং বিপ্লব বিষয়ে আলোকপাত করেন। বক্তাদের আলোচনায় আরও উঠে আসে ফিলিস্তিনের সাহিত্য ও শিল্প সংস্কৃতির বৃত্তান্ত।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, ফিলিস্তিন প্রসঙ্গে সামগ্রিক চিত্রকল্প জানার জন্য ইয়াহইয়া সিনওয়ার রচিত ‘কাঁটা ও ফুল’ বাংলা অনুবাদ সাহিত্যের অনন্য সংযোজন। ইয়াহইয়া সিনওয়ারের বই ফিলিস্তিনকে যুগ যুগ জাগরূক রাখবে।

বইটি প্রকাশ করেছে প্রকাশনা প্রতিষ্ঠান ইলহাম। অনুবাদ করেছেন মনযূরুল হক।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম