গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মে ২০২৬, ১৫:৪৭আপডেট : ২৯ মে ২০২৬, ১৫:৪৭

গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

গত বৃহস্পতিবার এক সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি বলেন, আমরা বর্তমানে হামাসকে চেপে ধরেছি। আপনারা জানেন, আমরা এখন গাজা উপত্যকার ৬০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছি। আগে এটি ৫০ শতাংশ ছিল, যা পরে ৬০ শতাংশে উন্নীত করা হয়েছে। আমার নির্দেশ হলো এটি আরও বাড়িয়ে, এই পর্যায়ে নেতানিয়াহু কিছুটা থামলে উপস্থিত শ্রোতাদের মধ্য থেকে একজন বলে ওঠেন, ‘১০০ শতাংশ’।

জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, চলুন ধাপে ধাপে এগোই। প্রথমত ৭০ শতাংশ; এটা দিয়ে শুরু করা যাক। আমরা তাদের সব দিক থেকে চেপে ধরছি, বাকিদেরও দেখে নেওয়া হবে।

ইসরায়েলের পক্ষ থেকে গাজায় নিয়ন্ত্রণের এই পরিধি বাড়ানোর বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ২০২৫ সালের অক্টোবরে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলির স্পষ্ট লঙ্ঘন।

নেতানিয়াহু ইতোমধ্যেই বেশ কয়েকবার প্রকাশ্যে দাবি করেছেন যে, গাজা উপত্যকার ৬০ শতাংশেরও বেশি এলাকা এখন আইডিএফের নিয়ন্ত্রণে, যা অক্টোবরের চুক্তিতে নির্ধারিত ৫৩ শতাংশের চেয়ে অনেক বেশি। উল্লেখ্য ওই যুদ্ধবিরতি চুক্তির অধীনে আইডিএফ একটি নির্দিষ্ট সীমারেখা বা হলুদ রেখা পর্যন্ত পিছিয়ে গিয়েছিল।

/এএস/ 
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করলো ইরান
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশের আর্জেন্টিনা উন্মাদনার গল্প
সর্বশেষ খবর
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রবৃষ্টি 
ঢাকার আকাশে মেঘের আনাগোনা, হতে পারে বজ্রবৃষ্টি 
জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, পাহারা দেবে কে? 
জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, পাহারা দেবে কে? 
স্পেন যখন মাঠের বাইরে, আর্জেন্টিনা তখন মাঠে ঘাম ঝরিয়ে প্রস্তুতিতে মশগুল 
স্পেন যখন মাঠের বাইরে, আর্জেন্টিনা তখন মাঠে ঘাম ঝরিয়ে প্রস্তুতিতে মশগুল 
এবার আর্জেন্টিনাকে ‘রেফারিদের সুবিধাভোগী’ বললেন খোদ স্পেনের ডিফেন্ডার লাপোর্তে 
এবার আর্জেন্টিনাকে ‘রেফারিদের সুবিধাভোগী’ বললেন খোদ স্পেনের ডিফেন্ডার লাপোর্তে 
সর্বাধিক পঠিত
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারের প্রশ্নে যা বললেন মামদানি
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি 
ইয়ামালের সেই ছবি নিয়ে ফাইনালের আগে যা বললেন মেসি