বঙ্গভবনের সামনে মশাল মিছিল নতুন উপদেষ্টার বিরুদ্ধে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ নভেম্বর ২০২৪, ০০:২৯আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ০৯:২১

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে যুক্ত হয়েছেন শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নিয়েছেন তিনি। নতুন উপদেষ্টা হিসেবে শেখ বশির উদ্দিন শপথ নেওয়ার পর রাতে ছাত্র-জনতা পরিচয় দিয়ে একদল মানুষ বঙ্গভবনের সামনে মশাল মিছিল করে প্রতিবাদ জানিয়েছেন।

তারা বলছেন, নতুন উপদেষ্টা বশির উদ্দিন শেখ হাসিনার উপদেষ্টা। বাংলার মাটিতে হাসিনার কোনও উপদেষ্টাকে মেনে নেওয়া হবে না।

বঙ্গভবনের সামনে মশাল মিছিল নিয়ে প্রতিবাদকারীরা আওয়ামীবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশি বাধা উপেক্ষা করেই বঙ্গভবনে প্রবেশের চেষ্টা করেন তারা।  তবে পুলিশি বাধায় তা সম্ভব হয়নি।

প্রতিবাদকারীদের ভাষ্য, আওয়ামী লীগের উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। আমরা এই উপদেষ্টাকে চাই না। আকিজ গ্রুপের মালিককে আমরা মানি না। ওনি হাসিনার উপদেষ্টা।

এর আগে, রবিবার  সন্ধ্যায় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে নতুন করে তিন উপদেষ্টা যুক্ত হয়েছেন। তারা হলেন– শিল্পগোষ্ঠী আকিজ-বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেখ বশির উদ্দিন, চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

/কেএইচ/এএকে/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি