কক্সবাজারে কলার সঙ্গে ইয়াবা খেয়ে ঢাকায় এসে ধরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১৪:৪২আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৭:৩৯

কক্সবাজারে কলার সঙ্গে ইয়াবা খেয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ধরা পড়েছেন এক ব্যক্তি। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) জুয়েল মিয়াকে (৩৩) আটক করে। তার কাছ থেকে ৩ হাজার ৮০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এপিবিএনের কমান্ডিং অফিসার (সিও) সিহাব কায়সার খান বাংলা ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ নভেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নতুন রাডার বিল্ডিংয়ের পূর্ব দিকে জুয়েল মিয়াকে ডেকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করা হয়। সে অবৈধ মাদকদ্রব্য বহন করছে বলে তথ্য ছিল। জিজ্ঞাসাবাদ ও তল্লাশির এক পর্যায়ে জুয়েল মিয়া জানায়, পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট বহন করছে সে। পরে হলি ল্যাব ডায়গনস্টিক কমপ্লেক্সে এক্সরে করালে তার পেটের ভেতরে অস্বাভাবিক ডিম্বাকৃতি বেশকিছু বস্তুর অস্তিত্ব দেখা যায়।

ডাক্তারের পরামর্শক্রমে সোমবার (১১ নভেম্বর) সকালে তার পেট থেকে বের হয়ে আসা ৭১টি ডিম্বাকৃতির পোটলা উদ্ধার করা হয়। কালো টেপ দিয়ে মোড়ানো পোটলাগুলো থেকে মোট ৩ হাজার ৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার ওজন ৩০৮ গ্রাম।

এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাকিব বাংলা ট্রিবিউনকে বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে কক্সবাজার থেকে ঢাকায় আসে জুয়েল। বিমানযাত্রার আগে ইয়াবাগুলো কয়েকভাগে ভাগ করে কালো টেপে মুড়িয়ে কলার সঙ্গে গিলে ফেলে।

দীর্ঘদিন ধরেই জুয়েল মিয়া ঢাকা শহরের অজ্ঞাতনামা বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কাছে অবৈধ পন্থায় মাদকদ্রব্য বিক্রি করে আসছে বলেও জানা গেছে।

তিনি বলেন, পাকস্থলীতে অধিক পরিমাণে অস্বাভাবিক ও ভারী বস্তু বহনের কারণে অভিযুক্ত আসামি অসুস্থ বোধ করলে চিকিৎসকের পরামর্শক্রমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে ওই হাসপাতালেই ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা বর্তমানে স্বাভাবিক আছে।

তার বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

/আইএ /এমকেএইচ/এফএস/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম