কেরানীগঞ্জে অপহরণের শিকার শিশুকে ফেনী থেকে উদ্ধার, একজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১৫:৫৫আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৫:৫৫

ঢাকার কেরানীগঞ্জের মডেল থানা এলাকায় অপহরণের শিকার শিশু জান্নাত খাতুনকে (৭) ফেনী থেকে উদ্ধার করেছে র‌্যাব। রবিবার (১০ নভেম্বর) রাতে ফেনী পৌরসভার মধ্যম রামপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধারসহ বিল্লাল মিয়া নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

সোমবার (১১ নভেম্বর) দুপুরে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য জানান।

তিনি বলেন, ‘শুক্রবার (৮ নভেম্বর) কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় বাসার সামনে থেকে জান্নাতকে অপহরণ করা হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যায় এক অজ্ঞাত নম্বর থেকে কল করে জানানো হয়, জান্নাতকে জীবিত ফেরত চাইলে ১ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। না হলে জান্নাতকে মেরে ফেলা হবে। পরে জান্নাতের মা সাজিয়া অপহরণকারীর দেওয়া একটি নম্বরে বিকাশ করে ১০ হাজার টাকা পাঠান। এরপর ৯০ হাজার টাকা পাওয়ার জন্য জান্নাতের মাকে হুমকি দেওয়া হয়।’

তাপস কর্মকার বলেন, ‘পরে রবিবার জান্নাতের মা কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা করেন। সেই মামলায় ছায়া তদন্ত করতে নামে র‌্যাব। এক পর্যায়ে তারা জানতে পারে, শিশুটিকে ফেনীতে রাখা হয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধারের পাশাপাশি অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

অপহরণকারী বিল্লালের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার উত্তর গোজাকুড়া গ্রামে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এবি/এমকেএইচ/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম