সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২৪, ১৬:৪০আপডেট : ১১ নভেম্বর ২০২৪, ১৬:৪০

সন্ত্রাসী, চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আকরাম হোসেন। সোমবার (১১ নভেম্বর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত গত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের অপরাধ পর্যালোচনা সভা শেষে তিনি এ নির্দেশ দেন।   

অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর চলমান অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়ে মো. আকরাম হোসেন বলেন, ‘অবৈধ অস্ত্রধারীদের কোনও ধরনের ছাড় দেওয়া যাবে না।’

পলাতক আসামি গ্রেফতারে ইউনিট প্রধানদের প্রত্যক্ষ নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘মহাসড়কে ডাকাতি রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। থানায় আসা সেবা প্রত্যাশীদের কাঙ্ক্ষিত সেবা দেওয়ার ক্ষেত্রে কোনও ধরনের শৈথিল্য দেখানো যাবে না। তাদের সেবা প্রাপ্তি নিশ্চিত করতে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠাবান হতে হবে।’

সভায় আলোচ্য তিন মাসের সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত ও বিচারের ফলাফল, সাজার হার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এআইজি ইনামুল হক সাগর।

সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট) মো. রেজাউল করিম ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের