নারী সহকর্মীকে ‘যৌন হয়রানি’, রাজউকের পরিচালক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ১৫:৪৫আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৫:৪৫

কর্মস্থলে নারী সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগে রাজউকের পরিচালক (জোন-৭) শেখ শাহীনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে রাজউক থেকে এ তথ্য পাওয়া যায়। তার নামে ইতোমধ্যে বিভাগীয় মামলাও হয়েছে।

সূত্র জানায়, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের পাশে অবস্থিত রাজউকের অঞ্চল ৭-এর অফিসে অসদাচরণের শিকার হওয়ার অভিযোগ করেন ওই নারী কর্মকর্তা। তিনি অভিযোগ জানিয়ে রাজউক চেয়ারম্যানকে চিঠি দেন। সেখানে উল্লেখ করেন, শেখ শাহীনুল ইসলাম ‘অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত ও অশালীনভাবে’ তার শরীর স্পর্শ করেন। ঘটনার আকস্মিকতায় তিনি হতভম্ব হয়ে পড়েন। তিনি এ ঘটনার বিচার চান।

তাৎক্ষণিকভাবে রাজউকের এক অফিস আদেশে বলা হয়, শাহীনুল ইসলামের কর্মকাণ্ড ‘গুরুতর চাকরি শৃঙ্খলা পরিপন্থী’। রাজউক (কর্মকর্তা-কর্মচারী) চাকরি বিধিমালা, ২০১৩-এর বিধি ৩৭(খ) অনুযায়ী তা অসদাচরণের শামিল। অপরাধের ধরন ও ভয়াবহতা বিবেচনায় এবং অসদাচরণের অভিযোগে তাকে রাজউক চাকরি বিধিমালার বিধি ৪৩-এর উপবিধি (১) অনুযায়ী  সাময়িক বরখাস্ত করা হলো।

এ বিষয়ে অভিযুক্ত শাহীনুল ইসলামের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

রাজউকের পরিচালক (প্রশাসন) মো. কামরুজ্জামানের বলেন, রাজউকের চাকরি বিধিমালা অনুযায়ী শাহীনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার নামে বিভাগীয় মামলা হয়েছে। তিনি যদি নির্দোষ হন, চাকরি ফিরে পাবেন। আর অপরাধী প্রমাণিত হলে চাকরি হারাবেন।

/এএইচএস/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি