জুলাই বিপ্লবের পর পুলিশ এখন পুরোদমে কাজ শুরু করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ নভেম্বর ২০২৪, ১৮:০৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১৮:০৭

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জুলাই বিপ্লবের পর বর্তমানে পুলিশ পুরোদমে কাজ করছে। এক্ষেত্রে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) সদস্যরা বিশেষভাবে প্রশিক্ষিত। তারা ভিভিআইপি নিরাপত্তা, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দর, রোহিঙ্গা ক্যাম্প, পার্বত্য চট্টগ্রাম ও বিভিন্ন মেগা প্রজেক্টে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ভবিষ্যতেও দেশ ও জাতির স্বার্থে আপনাদের কাজ করতে হবে।

বুধবার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় এপিবিএন হেডকোয়ার্টার্স পরিদর্শনকালে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন।

এপিবিএনের অতিরিক্ত আইজি মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে কল্যাণ সভায় বিশেষ অতিথি ছিলেন আইজিপি মো. ময়নুল ইসলাম। সভায় এপিবিএনের অফিসার ও ফোর্স বিভিন্ন বিষয় উপস্থাপন করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেগুলো শোনেন এবং দ্রুত বাস্তবায়নের দিকনির্দেশনা দেন। তিনি এপিবিএনের ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং ক্যানাইন ইউনিট পরিদর্শন করেন।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম