ডেমরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০২৪, ১৭:০৭আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৭:০৭

রাজধানীর ডেমরা এলাকায় একটি নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে  মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক ইলিক্ট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে ।

পরে অন্যান্য শ্রমিক তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সাদ্দামকে মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন ওই ভবনের কেয়ারটেকার সাফির উদ্দিন বাবুল বলেন, ডেমরা থানার বাদাশা মিয়া রোডে রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি নির্মাণাধীন ১৪ তলার ভবনের ৬ তলায় বৈদ্যুতিক লাইনের ওয়্যারিংয়ের কাজ করার সময় নিচে পড়ে যান সাদ্দাম হোসেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহত সাদ্দাম হোসেনের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার কালিবাড়ি গ্রামে। তার বাবার নাম ইসমাঈলের হোসেন। তার এক ছেলে এক মেয়ে রয়েছে। বর্তমানে পরিবার নিয়ে যাত্রাবাড়ীর কাজলায় ভাড়া থাকতেন তিনি।

 

/এআইবি/এবি/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী