হত্যাচেষ্টা মামলা 

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ নভেম্বর ২০২৪, ১৬:২৩আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৬:২৭

রাজধানীর মগবাজার এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা ও বিএনপির নেতাকর্মীদের হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠিয়েছে আদালত। 

শুক্রবার (১৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান এ আদেশ দেন। এর আগে হেফাজত থেকে তাকে কারাগারে হাজির করে পুলিশ। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন হাতিরঝিল থানার সাব ইন্সপেক্টর ফোয়াদ আহমেদ। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। 

এর আগে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বরিশাল-৩ আসনের সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। 

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি সকালে ৯টা ৫০ এর দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুলশান থেকে বকশিবাজার আদালতে যাওয়ার পথে রাজধানীর মগবাজার এলাকায় আসামিদের আক্রমণের মুখে পড়েন। এসময় খালেদা জিয়ার গাড়িবহর, দেহরক্ষী ও নেতাকর্মীদের উপর হামলা হয়। এতে মামলার বাদীসহ বিএনপির আরও কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এ ঘটনায় এ বছরের ৮ নভেম্বর হাতিরঝিল থানায় মামলা করেন।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারীসহ এ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরসহ ৬৫ জনকে  আসামি করা হয়েছে। এ মামলায় টিপু ৫১নং আসামি।

/এন এইচ/এমকেএইচ/
সম্পর্কিত
হত্যাচেষ্টা মামলা: হাসিনাসহ ৪০ আসামি অভিযুক্ত, সত্যতা মেলেনি ১২৯ জনের বিরুদ্ধে
জুলাইয়ের হত্যা চেষ্টা মামলায় ফের গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তারেক
৫০০ টাকা মুচলেকায় হত্যাচেষ্টা মামলায় সেই রিয়াদের জামিন
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম