হাসিনা ফেরার চেষ্টা করলে রাশিয়া পাঠিয়ে দেবো: হাসনাত আব্দুল্লাহ

জাবি প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৪, ২২:৩৯আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ২২:৪৭

শেখ হাসিনা যদি দেশে ফিরে আসার চেষ্টা করেন তাহলে অতিথি পাখির মতো রাশিয়ার এক প্রান্তে পাঠিয়ে দেবেন বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সংগীতশিল্পী আসিফ আকবর গান পরিবেশনের ফাঁকে তার সঙ্গে হাসনাত আব্দুল্লাহ এসেছেন বলে জানান। তখন মঞ্চে আসেন হাসনাত আব্দুল্লাহ।

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আজকে স্বাধীন বাংলাদেশের কারণে আমরা ‘ট্যাগের’ ঊর্ধ্বে কথা বলতে পারছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছিল এই আন্দোলনের দ্বিতীয় লেলিনগ্রাদ। আমরা সারা দিন ঝগড়া করবো, কিন্তু যখন আওয়ামী লীগ আসতে চাইবে তখন সবাই একত্রিত হয়ে তাদের সীমান্তের ওপারে পাঠিয়ে দেবো।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের শিক্ষা সমাপনী উৎসব শুরু হয়। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে আসিফ আকবর, তানজির তুহিন, রাফাসহ একাধিক শিল্পী অংশ নেন।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
১০ কোটির বিষয়ে হাসনাত বললেন ‘জ্ঞান থাকলে এ কথা বলতেন না’, যা বলছেন মোস্তাক
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম