সড়ক অবরোধ করে রেসিডেন্সিয়াল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ নভেম্বর ২০২৪, ১১:৫৮আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২:০২

লটারি নয় মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে রাজধানীর আসাদগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। রাস্তায় নেমে বিক্ষোভ করায় দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। 

রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০টার পর তারা কলেজে থেকে বেরিয়ে আসাদগেট এলাকার গণভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শিক্ষার্থীদের দাবি, লটারির ভিত্তিতে ভর্তির প্রথা দীর্ঘদিন ধরে চলে আসছে। যার ফলে মেধা থাকা স্বত্বেও শিক্ষার্থীরাও কলেজটিতে পড়ার সুযোগ হারাচ্ছেন। তাই সেই প্রথা আর চান না তারা। পরীক্ষার মাধ্যমে কিংবা মেধা যাচাইরে ভিত্তিতে কলেজে ভর্তির দাবি তাদের। দাবি আদায় না হলে, সড়ক ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

জানা গেছে, ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ। তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয়। এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন। এতে দুই পাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। দেখা দেয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। অনেকে বাধ্য হয়ে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি