ডাকাতি ও শিশু অপহরণের ঘটনায় নারী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৭ নভেম্বর ২০২৪, ১৬:৪৩আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৭:০৩

রাজধানীর আজিমপুরে ডাকাতির সময় আট মাস বয়সী শিশু আরিসা জান্নাত জাইফা অপহরণের মামলায় অপহরণকারী ফাতেমা আক্তার শাপলার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (১৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার সাব-ইন্সপেক্টর আবুল ফারেজ জুয়েল আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। তবে তার পক্ষে কোনও আইনজীবী ছিলেন না।

এর আগে শনিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ নভেম্বর সকাল ৯টার দিকে আজিমপুর মেডিক্যাল স্টাফ কোয়ার্টার লালবাগ টাওয়ারের পাশের গলি থেকে ফারজানা নামে এক নারীর বাসায় ডাকাতির সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পাশাপাশি তারা একটি বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীকে ওই শিশুর পরিবার শিশুকে উদ্ধারের জন্য র‌্যাব-১০ এর কাছে সহায়তা চায়।

বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে অপহরণের পরিকল্পনাকারী ফাতেমা আক্তার শাপলাকে (২৮) গ্রেফতার করে। অপহৃত শিশুকন্যা আরিসা জান্নাত জাইফাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ফাতেমা আক্তার শাপলা বগুড়া ধনুট উপজেলার গোলাপপুরের সাদেক আলী তালুকদারের মেয়ে।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক