ঢাকা ওয়াসার ২ ডিএমডিকে বের করে দিলেন বিএনপিপন্থি কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৪, ২২:৪২আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২২:৪২

ঢাকা ওয়াসার দুই উপব্যবস্থাপনা পরিচালককে (ডিএমডি) ওয়াসা ভবন থেকে বের করে দিয়েছেন প্রতিষ্ঠানটির বিএনপিপন্থি কর্মচারীরা।

রবিবার (১৭ নভেম্বর) কাওরান বাজারে ঢাকা ওয়াসার কার্যালয়ে এ ঘটনা ঘটেছে।

ঢাকা ওয়াসা সূত্রে জানা যায়, ওই দুজন ডিএমডি হলেন— এ কে এম সহিদ উদ্দিন (অপারেশন অ্যান্ড মেনটেনেন্স) ও মো. আকতারুজ্জামান (ফিন্যান্স)।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সহযোগী আখ্যা দিয়ে তাদের বের করে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা ওয়াসার এক কর্মকর্তা জানান, রবিবার দুপুরে অর্ধশতাধিক শ্রমিক কর্মচারী দুই ডিএমডির কক্ষের সামনে গিয়ে বিক্ষোভ করে তাদের সম্পর্কে নেতিবাচক স্লোগান দিতে থাকেন। যারা বিক্ষোভ করছিলেন তারা ঢাকা ওয়াসার বিএনপিপন্থি শ্রমিক-কর্মচারী হিসেবে পরিচিত।

একপর্যায়ে বিক্ষোভকারীরা দুই ডিএমডিকে কক্ষ থেকে টেনে বের করে ওয়াসা ভবনের সামনের রাস্তায় নিয়ে যান। পরে তারা এমডির কক্ষের সামনে গিয়ে ফের বিক্ষোভ করেন।

ঘটনার বিস্তারিত জানতে এ কে এম সহিদ এবং মো. আকতারুজ্জামানকে একাধিকবার মুঠোফোনে কল করেও তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

/এএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ওয়াসার পানি দুর্গন্ধ, পোকা থাকে: সংসদে জামায়াত এমপি
ঢাকা ওয়াসার নতুন এমডি আমিনুল ইসলাম
ওয়াসার সাবেক এমডি সালাম বেপারী ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের