কাকরাইল মসজিদের সামনে সাদপন্থীদের বিক্ষোভ, তীব্র যানজট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৪, ১০:০৬আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ১০:০৬

তাবলিগ জামাতের একাংশের নেতা ভারতীয় মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে বিক্ষোভ করছেন তার সমর্থকরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হাজার হাজার মুসল্লি মসজিদের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা মাওলানা সাদকে ইজতেমায় আসতে দেওয়ার জন্য বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

জানা যায়, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার ভক্তরা।

এদিকে মাওলানা সাদকে ঢাকায় আসার অনুমতি না দেওয়ায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা। এ কারণে সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

সড়কে অবস্থানরত সাদপন্থী এক মুসল্লি বলেন, নিরাপত্তা বাহিনীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের ১০ জনের একটি প্রতিনিধি দল কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধান উপদেষ্টার বাসভবনে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনসহ ওই এলাকায় রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা থাকেন। স্বাভাবিকভাবেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা আছে। এছাড়াও মাওলানা সাদের সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারের পাশাপাশি যে-কোনও সহিংসতা রোধে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। 

/এবি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী