থামেনি দুই কলেজের সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ নভেম্বর ২০২৪, ১৭:০২আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১৮:৪৫

বাসে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ এখনও থামেনি। বুধবার (২০ নভেম্বর) বিকাল ৩টার পর শুরু হওয়া এই সংঘর্ষ এখনও চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা রাস্তার দুই পাশে অবস্থান করছে। 

বিকাল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ চলছিল। টানা দুই ঘণ্টা ধরে শিক্ষার্থীদের এ সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

সরেজমিন দেখা যায়, সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজের সামনের সড়কে ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণ পরপরই তারা একপক্ষ অপর পক্ষকে ধাওয়া দিচ্ছেন, ইটপাটকেল ছুড়ছেন। বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করছেন।

এদিকে ঢাকা কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, সায়েন্স ল্যাব মোড়ে সিটি কলেজ শিক্ষার্থীরা তাদের কলেজের বাসে হামলা ও ভাঙচুর চালায়। অন্যদিকে সিটি কলেজের শিক্ষার্থীরা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের কলেজে ঢুকে অতর্কিত হামলা চালিয়েছেন।

/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
ডিবেট ফর ডেমোক্রেসি ঢাকা কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাব 
ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের ‘উচ্ছেদ অভিযান’ 
নিউমার্কেট এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে, যান চলাচল শুরু
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম